ডেস্ক রিপোর্টে-
মালয়েশিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর এলাকার প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি (মুবিস) মালয়েশিয়া শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাজধানী কুয়ালালামপুরের আল-রাওসা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
প্রবাসে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি (মুবিস) মালয়েশিয়া শাখার উপদেষ্টা মাহাবুব আলম শাহ, দাতু মোঃ সেলিম, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মাস্তাফিজ, মোস্তাক ও তালেব মোল্লা সহ এ সময় সমিতির সভাপতি খাইরুল ইসলাম (টুটুল), সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাছুদ মোল্লা, মোঃ শহিদ হোসেন খান, মোঃ জাকির হোসেন, আমিন সিকদার, বনি জাহান, বাতুল আহমেদ ও মোঃ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া সাধারণ সম্পাদক এস কে সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিসাদ বিন আব্দুল্লাহ, শেখ জুলহাস ও মোঃ রুবেল খান, সাংগঠনিক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ মির্জা, মোঃ ইমন হাসান, রাজ দেওয়ান ও নুর আলম সিদ্দিক অনুষ্ঠানে অংশ নেন।
অন্যদের মধ্যে অর্থ সম্পাদক নুর আলম সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক জুবায়ের আলম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ কামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুমন হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক কাজীয়া কামাল মুন্নি উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাহী সদস্য আওলাদ হোসেন, ফিরোজ দেওয়ান, শামসুদ্দিন সম্রাট, মোঃ পিন্টু মৃধা, মোঃ সীমান্ত ও সাদ্দাম হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রবাসী সমাজের কল্যাণে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি মালয়েশিয়া বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।